ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভান্ডারিয়ায় কচাঁ নদীর ভাঙন রোধে বৃক্ষ রোপন

    ভান্ডারিয়ায় কচাঁ নদীর ভাঙন রোধে বৃক্ষ রোপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার দুপুরে উপজেলার চরখালীর কচাঁ নদী লাগোয়া মধ্য চরের ভাঙন রোধ এবং চরের বনায়নের সৌন্দর্য বর্ধণে বিভিন্ন গাছের চারা রোপন করা হয়। 

    স্থানীয় সাংসদ জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির পরামর্শে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে চারা রোপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। 

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন,রোপিত গাছের চারার তত্বাবধায়ক নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন যুবসংহতির সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবু ছাড়াও চর তীরবর্তী নবীন-প্রবীণ সমাজসেবীবৃন্দ।

    বৃষ্টিকে উপেক্ষা করে চরের প্রায় পৌঁণে দুই কিলোমিটার এলাকায় ১০জন শ্রমিকে দিনভর কচাঁ নদীর ভাঙন রোধে ছৈলা চারা এবং চরের বনায়নের সৌন্দর্য বর্ধণে জারুল, কৃষ্মচূড়া ও সোনালী রঙসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই হাজার চারা রোপন করা হয়।

    উল্লেখ্য, বলেশ্বর নদের মোহনা চরখালীর ফেরিঘাট সংলগ্ন কচাঁ নদী লাগোয়া মধ্যচর এলাকাটি একটি পর্যটন সাদৃশ্য এলাকা হওয়ায় এটির ভাঙন রোধে ১২৮, পিরোজপুর -২আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপি বিগত তিন বছর ধরে ব্যক্তিগত অর্থায়ণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন এবং বনায়নের ভিতরে দর্শনার্থীদের মনোরম পরিবেশে ঘোরাফেরা করার জন্য রাস্তা নির্মাণ করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ