ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ নিহত ২

    নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিল ও হাতিয়াতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ দুইজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

    নিহতরা হলো, চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের বারইপড়া গ্রামের নূর ইসলাম মোল্লার ছেলে মো. শাহজাহান মোল্লা (৪৫) এবং হাতিয়া পৌরসভার গুল্লাখালি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে নিহা আক্তার (৭)। নিহত নিহা গুল্লাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিলো।

    সোমবার (২৫ জুলাই) রাতে এবং মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এসব দুর্ঘটনা ঘটে।  

    স্থানীয় বাসিন্তা কামরুল ইসলাম জানান,  সোমবার রাতে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে বাড়িতে পথে তার রিকশাটি মন্ডবি বেপরী বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির সিএনজি তার রিকশাটিকে সামনে থেকে চাপা দিলে গাড়ি দুটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে দুই চালকসহ আহত হন শাহজাহান। সেখান থেকে গুরুত্বর আহত অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতালে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।  

    স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুঁটির পর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা-নলচিরা সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিল স্কুলছাত্রী নিহা আক্তার। বিদ্যালয় থেকে কিছু দূর যাওয়ার পর পিছন থেকে একটি দ্রুত গতির টমটম গাড়ি তাকে পিছন তেকে ধাক্কা দিলে সড়কে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে গিয়ে সে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিহাকে মৃত ঘোষণা করেন।

    হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িটি আটক করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ