ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা
  • নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৪ বসতঘর  

    নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৪ বসতঘর  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী  সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাজী বাড়ি এলাকায় আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

    মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় স্থানীয় খোকনেরঅগ্নিকাণ্ডের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    বাড়ির মালিক খোকন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায়  হঠাৎ জহুরুল হকের ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দিলে তারা  আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের চারটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে আগুনে ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, খোকন ও গাজী আলমসহ চারজনের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। 

    সদর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ ৪০ লক্ষ টাকার মত হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ