ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • মঠবাড়িয়া উপজেলা টাস্কফোর্ট কমিটির সভা 

    মঠবাড়িয়া উপজেলা টাস্কফোর্ট কমিটির সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সকল ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণী) পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া যাচাই এবং মঠবাড়িয়া উপজেলাকে ক-শ্রেণীর ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার উপজেলা টাস্কফোর্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে শহীদ মখন লাল দাশ মিলনায়তনে সার্বিক আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারি কমিশণার (ভূমি), সাখাওয়াত জামিল সৈকত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার।

    এ সময় উপস্থিত ছিলেন, সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন, মজিবুল হক খান মজনু, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, মঠবাড়িয়া থানার এস,আই আব্দুল কুদ্দুস, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি সকল দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মিরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ