ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • লালমোহনে দশ জুয়াড়ি আটক 

    লালমোহনে দশ জুয়াড়ি আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে দশ জুয়াড়িকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের নির্দেশে রবিবার (২৪ জুলাই ) সন্ধ্যায় এসআই মো. নূর উদ্দিন, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চরভূতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মজিদ আলী মাতাব্বর বাড়ির আলী আজগরের পরিত্যাক্ত ঘরের সামনের বারান্দা থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। 

    আটককৃতরা হলো মো. সাইফুল ইসলাম (২৬), মো. হারুন মাতাব্বর (৩৯), মো. কাঞ্চন (৬০), মো. গিয়াস উদ্দিন (৪০), মো. মঞ্জু (২০), মো. মিজান (২৪), মো. বেল্লাল (২৩), মো. মহিউদ্দিন(২৮), মো. মনির (২০), মো. সুমন (২০)। আটককৃতরা ৪নং ওয়ার্ড তারাগঞ্জ এলাকার বাসিন্দা। আটককৃতদের কাছ থেকে তিন বান্ডিল তাস ও জুয়া খেলার নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়। 

    লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ