ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • নেত্রকোণায় শাশুড়িকে পালিয়ে বিয়ে, জামাই গ্রেফতার

    নেত্রকোণায় শাশুড়িকে পালিয়ে বিয়ে, জামাই গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোণার মোহনগঞ্জে শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করার ঘটনায় শ্বশুরের করা মামলায় সাজাপ্রাপ্ত জামাই আয়াতুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

    ২০১১ সালে করা এ মামলায় ২০১৩ সালে আয়াতুলকে দেড় বছরের কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি দুই হাজার টাকা জরিমানাও করা হয়। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়। রায়ের পর থেকেই সে পলাতক ছিল। গ্রেফতারকৃত আয়াতুল মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদের ইউনিয়নের মেদিপাথরখাটা গ্রামের শাহ জামালের ছেলে।

    রবিবার (২৪ জুলাই) রাত সাড়ে দশটার দিকে জেলার আটপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোহনগঞ্জ থানা পুলিশ। অভিযানে মোহনগঞ্জ থানার এসআই মমতাজ উদ্দিনের নেতৃত্বে এএসআই এমরুল রশিদসহ অন্য পুলিশ সদস্যরা অংশ নেন।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই গ্রামের মতি মিয়ার মেয়ে মরিয়মকে বিয়ে করে আয়াতুল। এক পর্যায়ে শাশুড়ি নাসরিনের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন। পরে শাশুড়িকে নিয়ে পালিয়ে সিলেটে গিয়ে বিয়ে করে কয়েক মাস তারা একত্রে বসবাস করেন। এ ঘটনায় শ্বশুর মতি মিয়া বাদী হয়ে আয়াতুলকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সম্প্রতি এ মামলার রায় ঘোষণা করেন আাদালত। তবে বছর দেড়েক আগে মামলার বাদী মতি মিয়া মারা গেছেন বলে জানান এলাকাবাসী।

    মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে আয়তুলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ