ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি 

    রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার (২৪জুলাই) সকাল ১০ টায় রাজাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর রাজাপুর এ আয়োজন করেন। 

    রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালী) উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।

    এছাড়াও ছিলেন সিনিয়র রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোজাম্মেল হক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজাপুর উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত মৎস্যজীবী ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। 

    এ সময় মৎস্য সপ্তাহের ২য় দিনের কর্মসূচি অনুযায়ী রাজাপুর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরন এবং রাজাপুর উপজেলার ৪ জন সফল মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ