ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আমতলীতে পুকুরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ

    আমতলীতে পুকুরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার ২ নং কুকুয়া ইউনিয়নের পূর্ব কুকুয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ  করে প্রায় ৮ লক্ষাধিক টাকার চাষকৃত বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। 

    পুকুর মালিক মো. সিদ্দিকুর রহমান মোল্লা জানান, ২৩ জুলাই দিবাগত রাতে কোন এক সময়  তার নিজ বাড়ীর পুকুরে বিষ প্রয়োগ করেছেন দুষ্কৃতকারী। সকাল ৬টার দিকে পুকুর পাড়ে গিয়ে  দেখি পুকুরের চাষকৃত মাছ মরে ভেসে উঠছে। 

    তিনি বলেন, আজিমপুর বাজারের তার ব্যবসায়ীক  প্রতিষ্ঠানে লুট হওয়ার ঘটনায়  মামলা  দায়ের করার  কারনে আসামিদের সাথে শত্রুতা শুরু হয়। এর জের ধরে  আর্থিক ক্ষতি করার জন্য পুকুরে বিষ  প্রয়োগ করতে পারে মামলার আসামিরা । বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায়  ২শত মন বিভিন্ন প্রজাতির  মাছ মারা গেছে।  এতে প্রায়  ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
     
    আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, ঘটনার  খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে । অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ