ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি

    কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদের সম্মূখ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা ফনি ভূষণ পাল, সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, মৎস্যজীবি সুলতান হোসেন, সাংবাদিক হাফেজ মো. মাছুম বিল্লাহ প্রমূখ। 

    প্রধান অতিথি মৎস্যজীবিদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, মৎস্য সম্পদ একটি জাতীয় সম্পদ- আর এই সম্পদ রক্ষা করা শুধু সরকারের নয়। আসুন আমরা সবাই মিলে মৎস্য সম্পদ রক্ষা করি সরকারি আদেশ নির্দেশ মেনে চলি। তাহলেই আমরা এদেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়তে পারবো। আলোচনা শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ