ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ইলিশের উৎপাদন বেড়েছে ভোলায়

    ইলিশের উৎপাদন বেড়েছে ভোলায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় গত ছয় বছরে ইলিশ উৎপাদন বেড়েছে প্রায় এক লাখ মেট্রিক টন। সঠিকভাবে অভিযান পরিচালনা ও জেলেরা আইন মেনে চলায় এ উৎপাদন বেড়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস।

    জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার (২৩ জুলাই) দুপুরে ভোলা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ এ তথ্য জানান।

    তিনি বলেন, ভোলায় ২০১৫-১৬ সালে ৯৮ হাজার ৪০৪, ২০১৬-১৭ সালে এক লাখ ২৯ হাজার ৫৫৮, ২০১৭-১৮ সালে এক লাখ ৩১ হাজার ৭৩৯, ২০১৮-১৯ সালে এক লাখ ৩০ হাজার ৮৯২, ২০১৯-২০ সালে এক লাখ ৭১ হাজার ২৬৮ ও ২০২০-২১ সালে এক লাখ ৭৫ হাজার ৩৯০ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। ২০২০-২১ সালের উৎপাদরন ২০১৫-১৬ সালের চেয়ে ৭৬ হাজার ৯৮৬ মেট্রিক টন বেশি। এছাড়াও ২০২১-২২ সালের হিসেব এখনও প্রস্তুত হয়নি। কিন্তু তাও অনেক বেড়েছে।

    তিনি আরও জানান, দেশে মোট ইলিশ উৎপাদনের তিন ভাগের এক ভাগই ভোলায় হয়ে থাকে। যার কারণে ভোলা ইলিশ উৎপাদনের অন্যতম জেলা। তবে ভোলায় ইলিশের উৎপাদন আরও বৃদ্ধির জন্য আগামীতে সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে পরিচালনা করা হবে।

    ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিয়ার সাংবাদিকরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ