ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নোয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু  

    নোয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে ওমর ফারুক সোহান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

    শনিবার (২৩ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বসু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সোহান একই বাড়ির ওসমানের ছেলে।

    নিহতের নানা আমির হোসেন জানান, শনিবার দুপুরের দিকে ঘরের কাজে ব্যস্ত ছিলেন সোহানের মাসহ পরিবারের অন্য সদস্যরা। এর মধ্যেই কোনো এক সময় তাদের অজান্তে ঘরের পাশে থাকা পুকুরে পড়ে নিখোঁজ হয় শিশু সোহান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আসরের নামাজের পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

    কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, এ ধরনের কোনো ঘটনা কেউ থানায় অবহিত করেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ