ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আমতলীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

    আমতলীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী-কুয়াকাটা আঞ্চলিক সড়কের মানিকঝুড়ি নামক স্থানে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী এজেন্ট ব্যাংকের মালিক মো. সাইফুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সাইফুল ইসলাম কলাপাড়া চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের সুলতান আহম্মেদের ছেলে। তিনি কলেজ বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ডিলার এবং মোটরসাইকেলের চালক ছিলেন।


    জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে আমতলী যাচ্ছিলেন সাইফুল ইসলাম। পথে আমতলী-কুয়াকাটা আঞ্চলিক সড়কের মানিকঝুড়ি নামক স্থানে মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় রহমান সাইফুল ইসলামকে মৃত্যু ঘোষণা করেন।

    প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন ও সাইফুর রহমান অসিম বলেন, একটি দ্রুতগতির প্রাইভেট কার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক গুরুতর জখম হন। এ সময় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত্যু ঘোষণা করেন।

    এ বিষয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তন্ময় রহমান বলেন, হাসপাতালে আনার আগেই সাইফুল ইসলাম মারা গেছেন।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ