ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ভান্ডারিয়ায় মৎস্য অধিদপ্তরের মতবিনিময় সভা 

    ভান্ডারিয়ায় মৎস্য অধিদপ্তরের মতবিনিময় সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে মাছের উৎপাদন বাড়াতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । 
     
    আগামী ২৯জুলাই শুক্রবার পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২এর শুরুর দিনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, মেরিন ফিসারিজ কর্মকর্তা প্রদীপ রায়, বেসরকারি সংস্থা এসডিএফ কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।

    সভায় বক্তারা বদ্ধ জলাশয়ের মধ্যে পুকুর এবং উন্মুক্ত জলাশয়ে মাছের উপৎপাদন বাড়াতে জনসচেতনতা বৃদ্ধির জন্য নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে তরান্বিত করতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রচারণা, প্রান্তিক মৎস্যচাষিদের উদ্ভুদ্ধ করতে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রশিক্ষন দিয়ে দক্ষ মৎস্যচাষি তৈরী করা, মাছের পোনা অবমুক্ত করা, মাছের প্রজনন মৌসুমে চাষিদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ,খাদ্য বিতরণ এবং দক্ষ চাষিদের মূল্যায়ণ করে তাদের পুরস্কৃত করাসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

    মতবিনিময় সভায় মাছে ভাতে বাঙালী গ্রামীণ এ প্রবাদকে ধরে রাখতে মিঠা পানির মাছ বাড়তে পরিবেশগত সহায়তা এবং চাষের মাছের উৎপাদন বৃদ্ধি করে নিজেদের, দেশের চাহিদা মিটিয়ে যাতে বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জণ করা যায় সে লক্ষ্যে মধ্যসত্বভোগীদের দৌরাত্ম কমাতে প্রশাসনকে সহায়তা করার পাশা পাশি সকলকে ঐক্যবদ্ধ ভাবে পরিকল্পনা মাফিক কাজ করার আহবান জানানো হয়।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ