ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • আনোয়ারায় মোটরসাইকেল চুরির হিড়িক

    আনোয়ারায় মোটরসাইকেল চুরির হিড়িক
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারায় দিন দুপুরে মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। একের পর এক বেড়েই চলছে চুরির ঘটনা। চুরির ঘটনা ঘটলেও অনেকে থানায় মামলা, জিডি করতে আগ্রহী থাকে না কারণ প্রশাসন অজ্ঞাত কারণে রহস্য উদঘাটন করতে পারে না।

    একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জানা যায়, গত এক বছরে আনোয়ারা থেকে প্রায় শতাধিক মোটর সাইকেল চুরির ঘটনা ঘটিয়েছে শক্তিশালী সংঘবদ্ধ চোর সিন্ডিকেট। 

    শুক্রবার জুমার নামাজ আদায় করার সময় বৈরাগ গ্রামের ইউপি সদস্য আব্দুর রহিমের পালসার মোটর সাইকেল এলাকার ভিতরের মসজিদ থেকে চুরি করে নিয়ে যায়। এর আগের রাতে বোয়ালগাঁও গ্রামের  মিকলেন মিথরার ঘরের তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরি করে। পুলিশ কিংবা সাংবাদিক চোরের হাত থেকে রেহায় পায় না কোনও মোটরসাইকেল। 

    এসব ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কোন মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি। তাছাড়া সংঘবদ্ধ চোরাই দলের কাউকে আটক করতে পারেনি। ফলে  মোটর সাইকেল মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মোটর সাইকেল চুরি হওয়া মালিকরা জানায়, প্রকাশ্য দিবালোকে কিংবা সন্ধ্যা বা রাতে প্রশিক্ষিত ও দক্ষ একটি সংঘবদ্ধ চক্র একের পর এক মোটরসাইকেল চুরি করছে। তারা মাত্র দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে তালা বা লক ভেঙ্গে মোটরসাইকেলগুলো নিয়ে যাচ্ছে। এছাড়া কোনও কোনও চুরির ঘটনায় সিসি টিভির ফুটেজ থাকলেও পুলিশ চোরকে চিহ্নিত করতে পারছে না। ফলে বেপরোয়া হয়ে উঠেছে চক্রটি। 

    এ প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, আমি আনোয়ারায় নতুন যোগদান করেছি ইতিমধ্যে বিশেষ অভিযান চালিয়ে এলাকার একাধিক মামলার আসামীদের ধরার অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হচ্ছে। চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধারে এবং চক্রটিকে ধরতে মাঠে নেমেছে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ