ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • নোয়াখালীতে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

    নোয়াখালীতে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

    মৃত আবিদ মাহমুদ পলাশ (২৪) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আলমের বাপের বাড়ির ফিরোজ আলম মিলনের ছেলে।  সে পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী (যোগাড়ী) ছিল।

    শুক্রবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে পুলিশ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আলমের বাপের থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।  

    নিহতের জেঠাতো ভাই করিম উল্যাহ জানান, শুক্রবার ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে পলাশ বাড়ির সামনে পুকরে পাড়ের একটি গজডইর গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার পরিবারকে ও থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

    কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে।  তবে তাৎক্ষণিক আত্মহত্যার কোন কারণ জানা যায় নি।  মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ