ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • নোয়াখালী জেলা স্বোচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২

    নোয়াখালী জেলা স্বোচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     নোয়াখালী জেলা স্বোচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ মিজানুর রহমান মিজানসহ ২জনকে গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে মাইজদী শহরস্থ বালুরমাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  
     স্থানীয় সূত্রে জানা যায়, নবগঠিত নোয়াখালী জেলা কৃষক দলের কমিটিকে বরণ ও অভিনন্দন জানানোর জন্য নোয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মাইজদী শহরস্থ হাউজিং বালুর মাঠ থেকে শহরের মেইন রোডে একটি হুন্ডা শোডাউন করার পরিকল্পনা ছিল। মাইজদী শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশংকায় তাদের আটক করা হয়েছে বলে জানা যায়। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নামে সুধারাম মডেল থানায় নাশকতা ও গাড়ি ভাংচুরের ঘটনায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে মিজানুর রহমান মিজান জামিনে আছেন বলে জানা যায়।  

    নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহম্মদ বলেন, সরকারের আজ্ঞাবহ পুলিশ প্রথমে স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর হামলা চালায়।  এরপর নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ স্বেচ্ছাসেবক দলের ৪জন নেতাকির্মকে আটক করে পুলিশ।   

    সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ার হোসেন বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ ২জনকে আটক করেছে। তবে তিনি তাৎক্ষণিক আটককৃত আরেক স্বেচ্ছাসেবক দল নেতার নাম জানাতে পারেন নি।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ