ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ ববিতে শিক্ষকদের আন্দোলনের অবসান, শিগগিরই ক্লাস-পরীক্ষা কার্যক্রম শুরু 
  • দৌলতখানে মাথা গোঁজার ঠাঁই পেল ২১৪ পরিবার

    দৌলতখানে মাথা গোঁজার ঠাঁই পেল ২১৪ পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে  ভোলার দৌলতখানে মাথা গোঁজার ঠাঁই পেল ২১৪ পরিবার। বৃহস্পতিবার (২১ জুলাই) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্ধোধন করেন।  

    এর অংশ হিসেবে দৌলতখানে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন  পরিবারের মাঝে ঘরের চাবি তুলে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

    অনুষ্ঠানে এমপি মুকুল বলেন,  একটি মানুষও গৃহহীন থাকবে না। ঠিকানাহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য ঠিকানা করে দেবে, সবাইকে ঘর করে দেবে। বাংলাদেশের প্রতিটি মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারে সেটাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। 

    এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ