ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বেতাগীতে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

    বেতাগীতে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় দীপক হাওলাদার (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

    বুধবার (২০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ঝোপখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দীপক পুটিয়াখালী গ্রামের ৫নং ওয়ার্ডের মৃত নিরোধ চন্দ্র হাওলাদারের ছেলে।

    স্থানীয়রা জানায়, দীপক পানের ব্যবসা করতেন, ঘটনার দিন রাতে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, এমন সময় নিয়ামতি থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

    বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ