ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • চরফ্যাশনে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি ১৬০ পরিবার

    চরফ্যাশনে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি ১৬০ পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে চরফ্যাসন উপজেলায় ১৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।   

    বৃহস্পতিবার (২১জুলাই ) সকাল ১০টায় ব্রজগোপাল টাউনহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপতিত্বে স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও উপকারভোগীদের উপস্থিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, চরফ্যাসন থানা অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন।

    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আজ আমরা তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৬০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ গৃহ হস্তান্তর করছি। কিছু দিনের মধ্যে চরফ্যাসন উপজেলা কে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ