ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর

    পিরোজপুরে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশের মত পিরোজপুর জেলার ৭টি উপজেলায় গৃহহীন ও ভূমিহীন অসহায় পরিবারের মাঝে ৭০৯টি ঘর হস্তান্তর কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন। 

    বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসকের আয়োজনে গৃহহীন ও ভূমিহীন অসহায় পরিবারের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা ভ‍ূমি কর্মকর্তা ফারজানা আক্তার। 

    ৩য় পর্যায়ের ২য় ধাপে ঘর হস্তান্তরের পাশাপাশি উপকারভোগীদের মাঝে ২ শতাংশ করে জমির দলিলও হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। পিরোজপুর সদর উপজেলায় গৃহহীন ও ভূমিহীন অসহায় পরিবারের মাঝে ২ শত ১৫টি ঘর বিতরন করা হয়। এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ এসময় উপস্থিত ছিলেন। 

    এছাড়াও নেছারাবাদ উপজেলায় ৭০টি, নাজিরপুর উপজেলায় ৩৬টি, কাউখালী উপজেলায় ২০টি, ইন্দুরকানী উপজেলায় ৮৬টি, ভান্ডারিয়া উপজেলায় ১৭৫টি, এবং মঠবাড়িয়া উপজেলায় ১০৭টি সহ জেলায় মোট ৭০৯টি গৃহহীন ও ভূমিহীন অসহায় পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ