ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • মঠবাড়িয়ায় ১০৭ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার ঘর 

    মঠবাড়িয়ায় ১০৭ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার ঘর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় ১'শ ৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলীলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। ঘরগুলো যথাক্রমে- উপজেলার বড়মাছুয়া ইউনিয়নে ৩৫ টি, সাপলেজায় ৪৭ টি, তুষখালীতে ২২ টি ও আমড়াগাছিয়ায় ৩ টি।

    ঘর হস্তান্তর উপলক্ষে উপজেলা প্রশাসন শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন।  এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারি কমিশণার (ভূমি), সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, এবিএম ফারুক হাসান ও বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনুসহ গণ মাধ্যাম কর্মিরা উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, “আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় তৃতীয় পর্যায় ‘ক’ শ্রেণীভূক্ত ১‘শ ৭ টি পরিবারের মাঝে দুই শতক জমির দলীলসহ ঘর হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫‘শ টাকা। তিনি আরও বলেন, আগামী ২৫ জুলাই ‘ক’ শ্রেণী মুক্ত মঠবাড়িয়া (অর্থাৎ যাদের জমি ও ঘর নেই) ঘোষণা করা হবে। পরে ‘খ’ শ্রেণী অর্থাৎ যাদের জমি আছে ঘর নেই, তাদের তালিকা করে পর্যায়ক্রমে ঘর দেয়া হবে। সারা বিশে^র মধ্যে বাংলাদেশের বর্তমান সরকারই হত দরিদ্র জনগোষ্ঠিকে বসত ঘর ও জমিসহ ঘর দিচ্ছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ