ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  •  প্রেমে সাড়া না পাওয়ায় নিজের গলায় ছুরি চালালো কিশোর

     প্রেমে সাড়া না পাওয়ায় নিজের গলায় ছুরি চালালো কিশোর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে নিজের গলায় ছুরি চালিয়েছে এক কিশোর। এ ঘটনায় ওই কিশোর গুরুত্বর আহত হয়।  

    আহত কিশোরের নাম আহাদ হোসেন (১৬)। সে উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র এবং একই ইউনিয়নের তালিফপুর গ্রামের বুড়ির বাড়ির বাসিন্দা।  

    গতকাল বুধবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নে ফারুক ভেন্ডারের বাড়িতে এ ঘটনা ঘটে।

    এসব তথ্য নিশ্চিত করেন ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলমগীর। ভুক্তভোগী কিশোরীর বরাত দিয়ে তিনি বলেন, ছয়ানী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগে পড়ে মাহমুদা আক্তার (১৬)। সে একই ইউনিয়নের খালিশপুর গ্রামের চৌকিদার বাড়ির বাসিন্দা। গতকাল বুধবার দেড়টার দিকে স্কুল ছুটি হয়। এরপর ২টার দিকে স্কুলের পার্শ্ববর্তী ফারুক ভেন্ডারের বাড়ির পিছনের সিঁড়িতে আহাদ একই ক্লাসের মানবিক বিভাগের ছাত্রী মাহমুদাকে প্রেমের প্রস্তাব দেয়। তখন মাহমুদা তাকে জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। এজন্য তোমার সাথে আমার সম্পর্কে জড়ানো সম্ভব নয়। এ কথার সঙ্গে সঙ্গে আহাদ ক্ষুদ্ধ হয়ে তার পকেট থেকে ছুরি বের করে নিজের গলায় নিজে চালিয়ে দেয়। 

    প্রধান শিক্ষক আলমগীর আরো জানায়, এরপর চাইল্ড কেয়ার কেজি স্কুলের মালিক কাজী শাহীন ও ভুক্তভোগী মাহমুদা আক্তার রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে আসে। সেখানে মাহমুদা সব ঘটনা প্রধান শিক্ষকের কাছে খুলে বলে।  একপর্যায়ে মাহমুদা অজ্ঞান হয়ে পড়ে। বর্তমানে আহাদকে বেগমগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

    এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন,বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করে নি।      

     


    গিয়াস উদ্দিন রনি/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ