ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা
  • বরিশালে পুকুরে ডুবে পুরোহিতের মৃত্যু

    বরিশালে পুকুরে ডুবে পুরোহিতের মৃত্যু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে পুকুরে ডুবে পুরোহিতের মৃত্যু হয়েছে। নগরীর রামকৃষ্ণ মিশনের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। 

    মৃত পুরোহিতের নাম বিপ্রব্রত বসু (৫৮)। তিনি দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ মিশনের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


    বুধবার (২৬ মে) সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

    মিশনের শিক্ষার্থী অনিমেষ মন্ডল জানান, পুরোহিত বিপ্রব্রত বসু বিকেলে মগ ধোয়ার জন্য মন্দিরের দক্ষিণ দিকের পুকুরে যান। এরপর পুকুরে পড়ে যান তিনি। এ সময় দূর থেকে দুই শিশু এ ঘটনা দেখে চিৎকার করে। পরে মিশনের লোকজন পুকুরে নেমে তাকে খুঁজতে থাকেন। 

    পরে ৯৯৯-এ ফোন কল পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে তার মরদেহ উদ্ধার করেন।

    তিনি আরও বলেন, পুরোহিত বিপ্রব্রত বসু সাঁতার জানতেন। তার হৃদরোগ ও শ্বাসকষ্ট ছিল। এ কারণে পানিতে পড়ে হয়তো জ্ঞান হারিয়ে তলিয়ে যান তিনি। 

    বরিশাল রিভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শারাফত আলী তুহিন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তার নেতৃত্বে একদল ডুবুরি দ্রুত ঘটনাস্থলে আসেন। পুকুরটি অনেক বড় ও গভীর ছিল। রিভার ফায়ার স্টেশনের ডুবুরি মোহাম্মদ নাসির হোসেন ও মো. রাব্বি শেখ প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে পুরোহিত বিপ্রব্রত বসুর মরদেহ উদ্ধার করেন। 

    পরে মিশনের সদস্যদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। 

    তার মৃত্যুতে রামকৃষ্ণ মিশনে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ