ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • লালমোহনে পাঁচ জুয়াড়ি শ্রীঘরে

    লালমোহনে পাঁচ জুয়াড়ি শ্রীঘরে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, মঙ্গলবার (১৯জুলাই) রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের রায়রাবাদ গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এরা হলেন, মো. মফিজুল ইসলাম সোহেল (৩৫), মো. মিজান (৪০), মো. হযরত আলী (২৪), মোহাম্মদ আলী (২৪), মো.  তোফাজ্জল হোসেন (৪৫)। আটককৃত সকলে রায়রাবাদ গ্রামের বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অন্তত এক হাজার টাকা উদ্ধার করা হয়।

    ওসি আরও বলেন, আমরা নিয়মিত মাদক, জুয়া, বাল্যবিয়ে ও ইভটিজিংসহ নানা বিষয়ে সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করছি। এরপরেও যারা আইন মানছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ