ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • লালমোহনে স্বর্ণকারদের সাথে পুলিশের মতবিনিময়

    লালমোহনে স্বর্ণকারদের সাথে পুলিশের মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে স্বর্ণকার ও বাজার ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে লালমোহন থানা পুলিশ ।  

    বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান এর নির্দেশে ও লালমোহন থানার আয়োজনে বুধবার দুপুরে থানা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

    লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহিরুল ইসলাম হাওলাদার।

    সভায় চোরাই স্বর্ণ ক্রয়-বিক্রয় বা অপরিচিত কারও কাছ থেকে স্বর্ণ ক্রয়ে বিরত থাকা এবং স্বর্ণ বিক্রি করতে আসা কাউকে সন্দেহ হলে পুলিশ কে অবহিত করতে স্বর্ণকারদের প্রতি আহবান জানানো হয়।

    সভায় উপস্থিত ছিলেন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহম্মদ বেপারি, স্বর্ণকার সমিতির আহবায়ক নুরুন্নবী, সদস্য সচিব তারক কর্মকার, সাবেক সভাপতি শম্ভু কর্মকারসহ আরও অনেকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ