ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নোয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    নোয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরের পানিতে পড়ে মনির হোসেন মনির নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

    বুধবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা গ্রামের ছালামত উল্যার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

    মৃত মনির হোসেন মনির ওই গ্রামের ছালামত উল্যাহ বাড়ির ব্যবসায়ী আমরি হোসেনের ছেলে।    

    স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা সকালের দিকে ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কোনো এক সময় পরিবারের সদস্যদরে অগোচরে শিশুটি ঘরের পাশে থাকা পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে শিশু মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, পানিতে পড়ে শিশু মৃত্যুর খবর শুনেছেন। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোন অভিযোন দেন নি।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ