ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • মঠবাড়িয়ায় ১০৭ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর 

    মঠবাড়িয়ায় ১০৭ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “আশ্রায়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ২১ জুলাই নির্মাণাধীন ঘর ১শ ৭টি ঘর হস্তান্তর করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন প্রেস ব্রিফিং করেন। 

    উপজেলা শহীদ মাখন লাল দাশ মিলনায়তকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার। এসময় উপজেলা সহকারি কমিশণার (ভূমি), সাখাওয়াত জামিল সৈকত, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পালসহ গণমাধ্যাম কর্মিরা উপস্থিত ছিলেন। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে ঘর দেয়া হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও দূর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ের বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় তৃতীয় পর্যায় ‘ক’ শ্রেণীভূক্ত ১শ ৭টি পরিবারের মাঝে আগামী ২১ জুলাই দুই শতক জমির দলীলসহ ঘর হস্তান্তর করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ ঘর উদ্বোধন করবেন। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫‘শ টাকা। তিনি আরও বলেন, আগামী ২৫ জুলাই ‘ক’ শ্রেণী মুক্ত মঠবাড়িয়া (অর্থাৎ যাদের জমি ও ঘর নেই) ঘোষণা করা হবে। পরে ‘খ’ শ্রেণী অর্থাৎ যাদের জমি আছে ঘর নেই, তাদের তালিকা করে পর্যায়ক্রমে ঘর দেয়া হবে। সারা বিশে^র মধ্যে বাংলাদেশের বর্তমান সরকারই হত দরিদ্র জনগোষ্ঠিকে জমিসহ ঘর দিচ্ছেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ