ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঝালকাঠিতে ১৫২ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার 

    ঝালকাঠিতে ১৫২ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠি জেলায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছেন ১৫২ গৃহহীন ও ভ‍ূমিহীন পরিবার। এর মধ্যে নলছিটি উপজেলায় ১২২ ও রাজাপুরে ৩০ পরিবারকে আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর করবেন। 

    এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আলম, এডিএম লতিফা জান্নাতি, সদর উপজেলা নির্বাহী কমকর্তা সাবেকুন নাহান ও নেজারত ডেপুটি কালেক্টর মো. বশির গাজী।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী নলছিটিতে ১২২টি এবং রাজাপুরে ৩০টি ঘর উপহার দিবেন। ইতোমধ্যে নলছিটি উপজেলার বহরমপুর ও মাটিভাঙা এলাকায় এবং রাজাপুরে কৈবর্তখালী এলাকায় এ ঘরগুলো নির্মাণ করা হয়। ঘরে বিদ্যুৎ সংযোগ ও নলক‍ূপের ব্যবস্থাও করা হয়েছে। এখন শুধু হস্তান্তরের অপেক্ষায় আছে ঘরগুলো। এছাড়াও এদিন কাঁঠালিয়া উপজেলাকে ভ‍ূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ষোঘণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

    জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, ঝালকাঠি জেলায় এ পর্যন্ত এ পর্যন্ত ১৬২৬টি ঘর গৃহহীন ও ভ‍ূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। জেলায় ১১৩ সরকারি খাস জমি দখলদারদের হাত থেকে মুক্ত করা হয়েছে। ওই জমিতে ঘর তুলে গৃহহীনদের দেওয়া হয়েছে। 

    কাঁঠালিয়া উপজেলায় গৃহহীন ও ভ‍ূমিহীন কোন পরিবার না থাকায় এই উপজেলাকে গৃহহীন ও ভ‍ূমিহীন মুক্ত ঘোষণা করা হবে। আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী এ ঘোষণা দেবেন।

    এদিকে সকালে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতি। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, নলছিটি উপজেলায় এখন পর্যন্ত ৩৮৫ জন গৃহহীন ও ভ‍ূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর দেওয়া হয়েছে। আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী ১২২ জনকে নতুন ঘর ও জমি উপহার দিবেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ