ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দক্ষিণ আইচায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

    দক্ষিণ আইচায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন উপজেলায় দক্ষিণ আইচা থানায়  ইউছুফ(১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    রবিবার (১৭ জুলাই ) রাত ১০টার দিকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাঝেচর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

    ইউছুফ দক্ষিণ আইচার নজরুল নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝেচর গ্রামের মো.রফিকের ছেলে। 

    নিহতের মা কোহিনুর বেগম(৩৭) জানান, রোববার বিকেলে আমার সাথে ছেলের ডালিম গাছ লাগানো নিয়ে কথার কাটাকাটি হয়। 
    গালমন্দ করায় হয়তো আমার সাথে অভিমান করেছে। এরপর ঘটনার দিন সন্ধ্যায় ঘরের বাহিরে গেলে  বাড়ির দরজায় ছোট্ট একটা কলপ করা রেইনট্রি গাছের সাথে  ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে।  স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    দক্ষিণ আইচা থানার ওসি মো.  শাখাওয়াত হোসেন  এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট এলে এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ