ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • কোহলির দ্রুততম ১০ হাজারের রেকর্ড ভাঙলেন বাবর

    কোহলির দ্রুততম ১০ হাজারের রেকর্ড ভাঙলেন বাবর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবর আজমের ব্যাটে রানের ফোয়ারা ছুটছে। দলের অন্য ব্যাটসম্যানদের যেখানে দুই অঙ্কের ঘরে পৌছাতে হাপিত্যেশ অবস্থা, বাবর সেখানে কেবল অবিচলই নন, দুরন্তও। গল টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২২২ রান টপকাতে গিয়ে পাকিস্তানের অন্য ব্যাটসম্যানরা যেখানে মুখ থুবড়ে পড়েছেন, বাবর আজম খেলেছেন স্মরণীয় এক ইনিংস। ২১৮ রানে গুঁটিয়ে যাওয়ার আগে দলের বাকি দশ ব্যাটসম্যান মিলে করেছেন মোটে ৯৯ রান, পাকিস্তান অধিনায়ক একাই করেছেন ১১৯।

    এই সেঞ্চুরির মাধ্যমে পাকিস্তানকে প্রথম ইনিংসেই ম্যাচ থেকে ছিটকে পড়ার হাত থেকে বাঁচিয়েছেন বাবর। একইসঙ্গে এশিয়ান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তান অধিনায়ক। এতদিন রেকর্ডটি ছিল ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির দখলে। তাকে হটিয়ে মাত্র ২২৮ ইনিংসে ব্যাট করেই ১০ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি।

    ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন বাবর। এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪০ টেস্ট, ৮৯ ওয়ানডে এবং ৭৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৯ সালে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পান তিনি, বর্তমানে তিন ফরম্যাটেই পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন এই ব্যাটসম্যান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ