ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • নেত্রকোণায় বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাইয়ের মৃত্যু

    নেত্রকোণায় বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাইয়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোণার খালিয়াজুরীতে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ঘুষির আঘাতে ছোট ভাই মুক্তার মিয়ার (৩৭) মৃত্যুর অভিযোগ উঠেছে। 

    এ ঘটনায় অভিযুক্ত মিলন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে উপজেলার লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

    শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের শালদীঘা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মিলন মিয়া ও মুক্তার মিয়া ওই গ্রামের কেনু মিয়ার ছেলে। মুক্তার মিয়া ছিলেন কাঠ বিক্রেতা। মিলন মিয়াও একই ব্যবসায় জড়িত ছিলেন।

    লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম খান জানান, শনিবার সাড়ে রাত ১০টার দিকে মুক্তার তার মা ও বোনের সঙ্গে তাদের পারিবারিক ঋণ পরিশোধের বিষয় নিয়ে কথার কাটাকাটি করছিলেন। 

    এ সময় যুক্ত হন মুক্তারের বড় ভাই মিলন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মুক্তারকে সজোড়ে ঘুষি দেন মিলন। এতেই মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই মারা যান মুক্তার মিয়া।

    লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে হত্যা মামলা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ