ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কাউখালীতে পানির স্রোতে ভেঙে গেছে সাঁকো, দুর্ভোগ

    কাউখালীতে পানির স্রোতে ভেঙে গেছে সাঁকো, দুর্ভোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের মোল্লা বাড়ি সংলগ্ন পাঙ্গাসিয়া খালের উপর তৈরি বাশের সাঁকোটি তিন গ্রামের যাতায়াতের একমাত্র পথ। সাঁকোটি পানির স্রোতে ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে শিক্ষার্থীসহ দুই পাড়ের হাজার হাজার লোকজন বিপাকে পড়েছে।

    এলাকাবাসী জানান, দীর্ঘদিনের তৈরি এই সাঁকোটি  পানির স্রোতে সেতুর উত্তর পাড়ের একাংশ ভেঙ্গে যায়। যাহা মেরামতের জন্য সরকারিভাবে সাহায্য ছাড়া সম্ভব নয়। স্থানীয় ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই সাঁকো পার হয় যেতে হয়। সাঁকোটি  ভেঙ্গে যাওয়ায় বর্তমানে অনেক পথ পাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। দুই পাড়ের লোকজন এখন নৌকা দিয়ে পাড় হচ্ছে। 

    সাঁকোর দুই পাড়ের অর্থাৎ শিয়ালকাঠী উত্তর, ফলইবুনিয়া ও শিয়ালকাঠী দক্ষিন গ্রামের লোকজন আক্ষেপ করে বলেন এখানে একটি পাকা পুলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বার বার যোগাযোগ করা হলেও আজও এখানে পাকা পুল নির্মিত হয়নি। বাঁশের সাঁকোটি এলাকাবাসীর প্রচেষ্টা ও অর্থায়নে করা হয়েছিল।
     
    এ ব্যাপারে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার জানান,  এই খালে একটি পাকা সেতু করার জন্য পরিকল্পনা আছে। বরাদ্দ পেলে শীঘ্রই কাজ শুরু করা হবে।


     


    মো. তারিকুল ইসলাম পান্নু/ এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ