ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আমতলীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    আমতলীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহসড়কের ব্রিকফিল্ড নামক স্থানে শনিবার রাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। 

    আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭ টার সময় ঢাকা থেকে রাজিব পরিবহন (ঢাকা মেট্টো -০-১৫-২১৭৫)  নামে একটি বাস যাত্রী নিয়ে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি রাত পৌনে ৩ টার সময় আমতলী উপজেলার  ব্রিকফিল্ড  নামক স্থানে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্টো-১৪-১১৫৯) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে যাত্রীবাহী বাসটি দুমরে মুছরে উল্টে পাশের একটি খাদে পরে যায়। এসময় বাসের মধ্যে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে মো. রিয়াদ (৩০)  নামে একজন গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা সংকটাপন্ন হলে তাৎক্ষনিক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।  বাস দুর্ঘটনায় নিহত রিয়াদ বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা। আহত অন্যদের আমতলী ও পটুয়াখালী জেনালেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তবে তাদের নাম জানা যায়নি।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান রিয়াদ (৩০) নামে এক বাসযাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ