ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • হোয়াইটওয়াশের লক্ষ্যে ফিল্ডিংয়ে টাইগাররা

    হোয়াইটওয়াশের লক্ষ্যে ফিল্ডিংয়ে টাইগাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত হয়ে গেছে। আজ জিতলে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। 

    এমন সমীকরণে শনিবার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। 

    ম্যাচটি জিতলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা ১১ নম্বর জয় পাবে তামিম বাহিনী। টানা ১০ জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলবে আজ। গায়নার উইকেটে পেসারদের চেয়ে বাড়তি সুবিধা পেয়ে থাকেন স্পিনাররা। দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের ১০ উইকেটের ৮টিই নিয়েছেন তিন স্পিনার- মেহেদী মিরাজ, নাসুম আহমেদ ও মোসাদ্দেক সৈকত। সিরিজ নিশ্চিতের পর এখন তামিমদের হাতছানি দিচ্ছে হোয়াইটওয়াশ।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সিরিজ জয় ২০০৯ সালে। সব মিলিয়ে টাইগাররা এখন পর্যন্ত ৩১টি সিরিজ জিতেছে। যার ১৫টিতে আবার হোয়াইটওয়াশ করেছে প্রতিপক্ষকে। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের তিক্ত লজ্জায় ডুবিয়েছে দুই বার। ২০০৯ সালে প্রথমবার ৩-০ এবং দ্বিতীয়বার ২০২১ সালে ৩-০ ব্যবধানে। সব মিলিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ৫ বার।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ