ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ইন্দুরকানীতে অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

    ইন্দুরকানীতে অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে অগ্নিদগ্ধ  হয়ে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার সকাল ১০টায়  গৃহবধু সুপিয়া খাতুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (৫৫) মারা যান।

    মৃত্যু সুপিয়া খাতুন  উপজেলার রামচন্দ্রপুর গ্রামের  মুনসুর আলীর স্ত্রী। জানা যায়,  সুপিয়া বেগম  পাশ্ববর্তী হোগলাবুনিয়া গ্রামের তার ছেলে রফিকুলের বাড়ীতে বেড়াতে যায়। শুক্রবার সন্ধ্যায় নিজের শরীরে  যন্ত্রণা করে বলে গ্যাসলাইট নিয়ে ঘরের পাশের বাগানে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়। পরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে  স্বজনের যেতে না যেতে তার শরীরের তিন ভাগ পুড়ে যায়।  তাকে দ্রুত উদ্ধার করে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আরও অবনতি হয় । শনিবার সকাল দশ টায় গৃহবধু  চিকিৎসাধীন  অবস্থায়  মারা যায়।

    গৃহবধুর ছেলে মো. রফিকুল ইসলাম জানান, আমার মায়ের মাথায় একটু সমাস্যা আছে। কয়েক দিন ধরে আগুন আগুন বলে চিৎকার করছিল। ঘরে থাকা গ্যাসলাইট নিয়ে পাশের বাগানে গিয়ে  নিজের শরীরে আগুন  ধরিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

    ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, গৃহবধু নিজের শরীরে আগুন দিলে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি  করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। তবে  বিষয়টি তদন্তের জন্য অফিসার পাঠিয়েছি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ