ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভান্ডারিয়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদেরকে হেলমেট বিতরণ

    ভান্ডারিয়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদেরকে হেলমেট বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার সকালে ৩শ ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদেরকে বিনামূল্যে হেলমেট বিতরণ করেছে উপজেলা প্রশাসন । 

    উপজেলা পরিষদ মিলানায়তনে এডিপি ও জাইকার অর্থায়ণে এ হেলমেট বিতরণ করা হয়। এছাড়া পুলিশ প্রশাসনের কাজের গতি বাড়াতে ২৮ জন গ্রাম পুলিশ এবং  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন ছাত্রীর মাঝে বাই সাইকেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০০শত ফুটবল, বিভিন্ন বিদ্যালয়ে ৬০ জোরা বেঞ্চ ও ৬০টি বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়। 

    বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সীমা রাণী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়াম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা প্রকৌশলী বদরুল আলম সহ অন্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ