ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরগুনায় যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

    বরগুনায় যুবদলের বিক্ষোভ ও সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির হত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরাতন লঞ্চঘাট চত্বরে আসলে পুলিশি বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়। পরে বিএনপির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

    সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা, যুগ্ম আহ্বায়ক এজেডএম সালেহ ফারুক ও জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু।

    আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক অহিদুজ্জামান অসিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম শিমুল, সদস্য সচিব পাভেজ রেজা লিংকন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইসতিয়াকুল জলিল সোহাগ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ