ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পাওনা টাকা চেয়ে প্রাণ গেল মুদি ব্যবসায়ীর

    পাওনা টাকা চেয়ে প্রাণ গেল মুদি ব্যবসায়ীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাওনা টাকা চেয়ে প্রাণ গেল মুদি ব্যবসায়ী আব্দুল মালেকের (৫৫)। বৃহস্পতিবার চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এমন ঘটনা ঘটে। 

    শশীভূষণ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ভোলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে।

    নিহত ব্যবসায়ী আব্দুল মালেক উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল লতিফ মাঝির ছেলে।

    স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে আব্দুল মালেকের মুদি দোকানে সদাই কিনতে যান রবি আলম নামের এক যুবক। ওই সময় দোকানদার রবি আলমের কাছে পূর্বের পাওনা টাকা দাবি করলে দু’জনের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। পাশে থাকা দোকানদারের ভাগিনা রাকিব প্রতিবাদ করলে তার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন। পরে দোকানদার মালেক দুইজনকে থামাতে গিয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মালেককে উদ্ধার করে তার স্বজনরা চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোয়ারী খবরের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের ছেলে থানায় আসার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ