ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • কোহলি প্রসঙ্গে প্রশ্ন করতেই রেগে গেলেন রোহিত

    কোহলি প্রসঙ্গে প্রশ্ন করতেই রেগে গেলেন রোহিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১৪ জুলাই লর্ডসে খেলা হয়েছিল। এই ম্যাচে বড় পরাজয়ের মুখে পড়েছিল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে চোটের কারণে না খেলা বিরাট কোহলি এই ম্যাচে ১১ রানে করে আউট হন। এবারও ব্যাট হাতে ফ্লপ হলেন কিং কোহলি।

    ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মাকে যখন বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি রেগে যান। বিরাট কোহলির বর্তমান ফর্ম নিয়ে আরও একবার বড় বিবৃতি দিলেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা।

    দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার হারের পর সাংবাদিক সম্মেলনে আসেন অধিনায়ক রোহিত শর্মা। সাংবাদিক সম্মেলনে ফের একবার বিরাটের ফর্ম নিয়ে প্রশ্ন করা হয় রোহিত শর্মাকে। কিন্তু এবার প্রশ্ন শোনার আগেই রেগে যান হিটম্যান। পরে কোহলির ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে রোহিত বলেন, ‘কেন এই বিষয়টা নিয়ে বারবার কথা হচ্ছে। ঠিক আছে প্রশ্ন করুন।’

    এরপর সাংবাদিকের প্রশ্ন শুনে হিটম্যান বলেন, ‘বিরাট অনেক ম্যাচ খেলেছে, সে বহু বছর ধরে খেলছে এবং সে খুব ভালো ব্যাটসম্যান। তার কোনো আশ্বাসের প্রয়োজন নেই। আমি গত সংবাদ সম্মেলনেও বলেছিলাম যে ফর্ম উঠা নাম করতেই পারে। প্লেয়ারের ক্লাসটাই আসল। সব খেলোয়াড়ের ক্যারিয়ারেই এমনটা হয়। সে দলের হয়ে অনেক ম্যাচ জিতিয়েছে, তাই ফর্মে ফিরতে তার দরকার মাত্র একটা বা দুটো ভালো ম্যাচ।’

    ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোট পান বিরাট কোহলি। চোটের কারণে বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলতে না পারলেও দ্বিতীয় ওয়ানডেতে কোহলি মাঠে ফিরেছেন। এই ম্যাচে কোহলিও ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি। এই ম্যাচে কোহলি ২৫ বল খেলে তিনটি চারের সাহায্যে ১৬ রান করেন।

    প্রথম ওয়ানডেতে বিরাট কোহলির জায়গায় শ্রেয়স আইয়ারকে দলে অন্তর্ভুক্ত করা হলেও ব্যাট করার সুযোগ পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি ফেরার পর শ্রেয়স আইয়ারকে প্লেয়িং একাদশে থেকে বসতে হয়। শ্রেয়স আইয়ারও বেশ কিছুদিন ধরেই খারাপ ফর্ম নিয়ে লড়াই করছেন। এমন পরিস্থিতিতে সিরিজের শেষ ম্যাচেও শ্রেয়স আইয়ারের পক্ষে খেলা কঠিন হতে পারে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ