ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • আগৈলঝাড়ায় উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে

    আগৈলঝাড়ায় উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় মহাসড়কের পাশ থেকে হাত-পা, মুখ বাঁধা অচেতন অবস্থায় মঙ্গলবার উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে।


    উদ্ধারকৃত যুবক উজিরপুর উপজেলার পূর্ব ধামুরা গ্রামের মতিয়ার হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৪)। মামুন পেশায় একজন ইজিবাইক চালক।

    হাসপাতালে ভর্তি মামুনের বরাত দিয়ে উদ্ধারকারী পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বুধবার দুপুরে জানান, মামুন গৌরনদী-ধামুরা সড়কে যাত্রী বহন করতো। ঘটনার দিন মঙ্গলবার সকালে মাহিলারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে মামুনকে জনৈক ব্যক্তি তার মাইক্রোবাস নষ্ঠ হয়েছে জানিয়ে তাকে গাড়ির কাছে পৌছে দেয়ার জন্য অনুরোধ করে। 

    মামুন তাকে নিয়ে গৌরনদী পৌঁছলে পূর্বে থেকে সেখানে থাকা দুর্বৃত্তরা মামুনকে জোর করে সেই মাইক্রোবাসে তুলে নিয়ে অন্যরা মামুনের ইজি বাইক নিয়ে পালিয়ে যায়। মাইক্রোবাসে বসে মামুনের হাত পা বেঁধে জোর করে স্প্রাইটের সাথে চেতনা নাশক ঔষধ খাইয়ে আগৈলঝাড়া উপজেলার পূর্ব পয়সা মহাসড়কের পাশে অজ্ঞান করে মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়। 

    এর আগে মঙ্গলবার ১১টার দিকে পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের পূর্ব পয়সা এলাকার একটি বালুর মাঠ থেকে হাত-পা, মুখ বাঁধা অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ