ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • মাদক নেওয়ায় ১০ মাস নিষিদ্ধ শহিদুল

    মাদক নেওয়ায় ১০ মাস নিষিদ্ধ শহিদুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় বাংলাদেশি পেসার শহিদুল ইসলামকে ১০ মাস নিষিদ্ধ করেছে আইসিসি। জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

    বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির অ্যান্টি ডোপিং কোডের ২.১ ধারা ভঙ্গ করার দায়ে তাকে এমন শাস্তি দেওয়ার কথা জানানো হয়।

    শরীরের টেস্টোস্টেরন বাড়ানোর জন্য ক্লোমিফেন নিয়েছিলেন শহিদুল। যেটি টুর্নামেন্ট চলাকালীন ও এর বাইরেও ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাজেন্সি (ওয়াডা) কতৃক নিষিদ্ধ করা হয়েছে। আইসিসির স্বাভাবিক ইউরিন নমুনা পরীক্ষায় পজিটিভ হন শহিদুল।

    ২৭ বছর বয়সী পেসারকে নিষিদ্ধ করার সঙ্গে আইসিসি নিশ্চিত করেছে, অসাবধানতাবশত এই ক্লোমিফিন গ্রহণ করেছিলেন তিনি। ইচ্ছাকৃতভাবে ওষুধটি গ্রহণ করেননি বলে জানিয়েছেন শহিদুল নিজেও। চলতি বছরের মে মাসের ২৮ তারিখ থেকে ২০২৩ সালের মার্চের ২৮ তারিখ অবধি সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন শহিদুল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ