ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা, কমিটি গঠন

    মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা, কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ।

    বৃহস্পতিবার সকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন কমিটি আয়োজিত বর্ধিত সভায় ইউনুস আলী মৃধার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সহ-সভাপতি মো. বাবু শরীফ, আরিফুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক রামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া নবী, আলভী আলামীন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. সিপন হাওলাদার, শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান রাকিব, শাহিন খান, হাসিবুল ইসলাম প্রমূখ।


    সভা শেষে জাহিদ হোসেন রুস্তুমকে সভাপতি ও আব্দুল গফ্ফার আকনকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণ করা হয়।

    প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দূর্বার গতিতে দেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আগামী ৪১ সালের মধ্যে আমরা উন্নয়নশীল রাস্ট্রে পরিনত হবে। দলকে আরও সু-সংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নিরঙ্কুশ বিজয় অর্জনের লক্ষে কাজ করতে হবে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ