ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ফটো সাংবাদিক আলামিন সাগরের নানার ইন্তেকাল

    ফটো সাংবাদিক আলামিন সাগরের নানার ইন্তেকাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক মতবাদ ও দখিনের মুখ পত্রিকার ফটোগ্রাফার ও বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আলামিন সাগরের নানা আব্দুল কাদের কাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। বুধবার সকাল সাড়ে ৯টায় নগরীর পলাশপুর ১ নম্বর গলির নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

    মৃত্যুকালে তিনি ২ ছেলে এবং তিন কন্যা সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর নগরীর পলাশপুর ১ নম্বর গলীর এ.করিম জামে মসজিদ সংলগ্নে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

    জানাজা নামাজে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক মতবাদ এর সম্পাদক এস.এম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সভাপতি সাইফুর রহমান মিরন, টেলিভিশন সাংবাদিক সৈয়দ কাওসার হোসেন রানা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা প্রমুখ অংশগ্রহণ করেন।

    জানাজা নামাজ শেষে নগরীর কাউনিয়া থানাধীন কাজির গোরস্থানে মরহুম আব্দুল কাদের কাজীর দাফন সম্পন্ন হয়। এসময় মরহুমের জন্য তার পরিবারের পক্ষ্য থেকে দোয়া চাওয়া হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ