ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ক্ষতিগ্রস্থ ১২ ব্যবসায়ীকে অনুদান দিলেন এমপি জ্যাকব

    ক্ষতিগ্রস্থ ১২ ব্যবসায়ীকে অনুদান দিলেন এমপি জ্যাকব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১২ ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের কোটি টাকার ওপরে ক্ষতি হয়।

    মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ব্যক্তিগত তহবিল থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা অনুদান দেন এমপি জ্যাকব। ওই অনুদানের টাকা ব্যবসায়ীদের মধ্যে এমপি জ্যকবের পক্ষে বিতরন করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী সহ আ’লীগের নের্তৃবৃন্ধ।

    এর আগে ঈদের দ্বিতীয় দিন সোমবার বিকেল ৪ টার সময় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

    তখন ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা টিম লিডার আবু সাইদুজ্জামান জানিয়েছিলেন, রাকিবের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অগ্নিকান্ডের ঘটনায় ১১ ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

    তবে ওই দিন রাতে আনন্দ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সোহেল মেম্বার জানান, অগ্নিকান্ডের ঘটনায় ১২ ব্যবসায়ীর দোকান পুড়ে যায়। তিনি সহ ব্যবসায়ীরা অভিযোগ করেন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দেরী করে আসায় ব্যবসায়ীদের কোটি টাকার ওপরে ক্ষতি হয়।

    এদিকে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সমবেদনার পাশপাশি তাৎক্ষনিক অনুদান ঘোষনা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

    অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ১২ ব্যবসায়ী রিপন, মোঃ আব্বাস, মো. মিজানের, মো. রাসেল, মো. জিহাদ, মো. রাকিব, মো. খোকনের, মো. ছাইফুল, মো. জাবেদ, নুরুজ্জামান ফরাজী, আইয়ুব আলী ও মো. জামালউদ্দিন সহ প্রত্যেক ব্যবসায়ীকে দশ হাজার টাকা করে এমপি জ্যাকবের অনুদানের টাকা তুলে দেওয়া হয়।

    এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক একেএম শাহজাহান মিয়া, আ’লীগের যুগ্ন সম্পাদক মজনু ফরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেদ মোল্লা, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, উল্টর সাকুচিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজ কাজী, আনন্দ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সোহেল মেম্বার সহ অন্যান্যরা।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ