ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • নির্মাণাধীন ভবন থেকে তত্ত্বাবধায়কের মরদেহ উদ্ধার

    নির্মাণাধীন ভবন থেকে তত্ত্বাবধায়কের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় নির্মাণাধীন একটি বিদ্যালয় ভবন থেকে ভবনটির তত্ত্বাবধায়কের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত তত্ত্বাবধায়কের নাম মো. কবির (৫৫)। তিনি পটুয়াখালীর বাসিন্দা। নির্মাণাধীন বিদ্যালয় ভবনের মালামাল সংরক্ষণের জন্য তাকে নিয়োগ দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান।

    স্থানীয়রা জানান, সকাল থেকে তত্ত্বাবধায়ক কবিরের কোনো খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে সবাই। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ভবনের তালা ভেঙে ভেতরে ঢুকে চেয়ারে বসা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ