ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ

    পিরোজপুরে ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে পরকীয় প্রেমের বাঁধা দেয়ায় মোহনা খানম (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
    এতে গুরুতর আহত ওই স্কুল ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে প্রেরন করা হয়েছে। 
    ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দিঘীরজান গ্রামে। আহত মোহনা উপজেলার দিঘীরজান মাধ্যমিক বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষার্থী।  
    ওই স্কুল ছাত্রীর পিতা মো. কাইয়ুম শেখ জানান, ওই দিন দুপুর ১২টার দিকে তার কন্যা     ঘরে বসে বই পড়ছিলো। এ সময় হত্যার উদ্দেশ্যে বাঘাজোড়া গ্রামের হান্নান গাজীর ছেলে জিসান গাজী (২২) হঠাৎ ঘরে ডুকে মোমবাতির আগুন দিয়ে ওই ছাত্রীর গায়ে অগ্নি সংযোগ করে। এতে সে গুরুতর আহত হয়। তিনি আরো জানান, ওই জিসান  তার কন্যা মোহনার এক বিবাহিত বান্ধবীর সাথে পরকীয়া প্রেম করে। মোহনা তার বান্ধবীকে পরকীয়া প্রেম করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে জিসান তার গায়ে অগ্নি সংযোগ করে। জিসান উপজেলার পাতিলাখালী গ্রামের কামরুল হাজরার বাড়িতে ভাড়া থাকে। 
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দীপান্বীতা দেবনাথ জানান, আগুনে ওই স্কুল ছাত্রীর বুক, পেট ও গোপাঙ্গের কিছু অংশ নিয়ে শরীরের ঝুঁকিপূর্ন প্রায় ৪০ ভাগ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। 
    নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘটানটি শুনে  সেখানে  পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ