ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভোলায় প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে তরুণ খুন

    ভোলায় প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে তরুণ খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় প্রতিবেশী স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে খুন হয়েছেন নাহিদ (২০) নামে এক তরুণ। রোববার সকালে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত নাহিদ ওই গ্রামের শাহে আলমের ছেলে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রায়হানকে আটক করেছে।

    এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে রায়হান ও তাঁর স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে রায়হান বঁটি নিয়ে তাঁর স্ত্রীকে তাড়া করেন। তিনি জীবন বাঁচাতে দৌড়ে প্রতিবেশী নাহিদদের বাড়ির সামনে যান। নাহিদ দুজনের ঝগড়া থামানোর চেষ্টা করেন।

    এ সময় রায়হান হাতে থাকা বঁটি দিয়ে নাহিদের ঘাড়ে কোপ দেন। আশপাশের মানুষ টের পেয়ে নাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে রায়হানকে আটক করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ