ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভোলায় ৬শ পরিবার পেল ঈদ উপহার

    ভোলায় ৬শ পরিবার পেল ঈদ উপহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর পক্ষ থেকে দরিদ্র অসহায় ছিন্নমূল ৬ শত পরিবারের  মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    রবিবার বিকালে ভোলা-ইলিশা সড়কের কাঞ্চন মিয়ার বাসায় চাল, তেল ও মাংস বিতরণ করা হয়। বিগত বছরগুলোর মত এবারও পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের সকলের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রা বিশেষ উদ্যোগ নিয়েছেন।

    ফাউন্ডশনের পক্ষ থেকে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চিহ্নিত ৬ শত পরিবারের প্রত্যেক পরিবারকে এক কেজি গরুর  মাংস, এক কেজি পোলাওর  চাল এবং এক কেজি করে সয়াবিন তেল  দেয়া হয়। 

    এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ইমতিয়াক বাবু, নির্বাহী কমিটির সদস্য মঞ্জিল মোর্শেদ, ভোলা প্রেসক্লাবেরসহ সভাপতি জুন্নু রায়হান প্রমূখ।  এদিকে চাল তেল আর মাংস পেয়ে পরিবার পরিজন নিয়ে এক বেলা ভালভাবে খাওয়ার সুযোগ পেয়ে দরিদ্র পরিবারগুলো আনন্দ প্রকাশ করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ