ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • রাজাপুরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

    রাজাপুরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (০৯জুলাই) সকাল পৌনে ৮টার দিকে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহসংকর গ্রামে দারুস সু-ন্নাহ ঈদগা ময়দানে আহালে হাদীস অনুসারিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা নিজ নিজ বাড়িতে পশু কোরবানি করেন।

    জানাগেছে, মঠবাড়ি ইউনিয়নের ডহসংকর গ্রামের কিছু মুসল্লী তাদের পূর্ব পুরুষ থেকেই সৌদি আরবের সাথে মিল রেখেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। বর্তমানে ঐ গ্রামের প্রায় অর্ধশত পরিবার সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

    দারুস সু-ন্নাহ ঈদগা ও মসজিদ কমিটির সভাপতি মো. রিপন হাওলাদার জানায়, তার তাদের বাবা-দাদা থেকেই সৌদির সাথে মিলিয়ে ঈদ উদযাপন করেন। 

    স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জালাল আহম্মেদ বলেন, বিষয়টি আমি শুনেছি। তারা প্রতিবছর সৌদির সাথে মিলে ঈদ উদযাপন করে। তাদের নামাজ আমাদের থেকে কিছুটা ভিন্নতাও রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ