ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • আমতলীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল সাড়ে ৪ হাজার পরিবার 

    আমতলীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল সাড়ে ৪ হাজার পরিবার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেল আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবার। শুক্রবার সকালে আমতলী পৌরসভা মিলনায়তনে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান।

    পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সরকারের দেওয়া চাল পেয়ে খুশি  আমতলী পৌরসভার অসহায় দুস্থ  সুবিধাভোগীরা । 

    শুক্রবার সকাল ৮টা থেকে পৌরসভার ৯টি  ওয়ার্ডের অসহায় দুস্থদের  মাঝে এ চাল বিতরণ করা হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর মহিলা কাউন্সিলরদের  উপস্থিতে  প্রত্যেক সুবিধাভোগীকে ১০কেজি করে চাল বিতরণ করেন পৌর মেয়র মো. মতিয়ার রহমান। 

    এসময় পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের মনের কষ্টের কথা বিবেচনা করে ঈদ উপহারের উদ্যোগ নিয়েছেন। তিনি আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবারকে ঈদ উপহার দিয়েছেন। ওই ঈদ উপহার হতদরিদ্র পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আমি  পৌরবাসীর মেয়র না তাদের সেবক হিসাবে সেবাপ্রদান  করছি। আমি সবসময় চেষ্টা করি সরকারি সকল সুবিধা  পৌরসভার  সাধারণ মানুষের নিকট সঠিক ভাবে পৌঁছে দিতে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ